, ,

বন্যায় জেলা পুলিশের ৩ য় দফা খাদ্য সহায়তা বিতরণ

admin
প্রকাশিত July 26, 2020, 04:44 PM
বন্যায় জেলা পুলিশের ৩ য় দফা খাদ্য সহায়তা বিতরণ

দিনরাত সংবাদঃ টানা ৩য় দফার বন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। মানবিক দৃষ্টিকোন থেকে বানবাসী মানুষের পাশে থাকার প্রত্যয়ে গতকাল শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৩ নং ইউনিয়নের শিলিগুড়ি গ্রামের প্রায় ২০০ পরিবারের মধ্যে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন পুলিশ সুপার ফরিদ উদ্দি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার উত্তর মো: মাহবুবু্ুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল নজরুল ইসলাম পিপিএম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, ওসি (ডিবি উত্তর) সাইফুল আলম প্রমুখ।