, ,

বাংলাদেশে চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন

admin
প্রকাশিত July 19, 2020, 09:37 AM
বাংলাদেশে চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন

দিনরাত ডেস্ক:: চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বিএমআরসি। প্রাথমিকভাবে সরকারি আটটি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই ট্রায়াল বাস্তবায়ন করবে। বিশেষ করে দেশে করোনা আক্রান্ত মানুষের ওপর ওই ভ্যাকসিনের প্রয়োগ করে কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে বিএমআরসি সূত্র জানিয়েছে।