, ,

বাংলাদেশ এর জন্য প্রবাসী ইতালির সুখবর

admin
প্রকাশিত August 30, 2021, 01:51 PM

বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। মঙ্গলবার গভীর রাত থেকে তা কার্যকর হবে বলে রোমের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ‘ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে ২৮ আগস্ট, ২০২১ ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।’

দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের অনুমতি দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মানতে হবে। ভ্রমণের আগে তাদের অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে।