, ,

বিমানবন্দর সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ

admin
প্রকাশিত June 28, 2021, 04:07 PM
বিমানবন্দর সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ

মুহাম্মদ সানোয়ার আলী প্রতিবেদক:: সিলেটের বিমানবন্দর সড়কে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে সংঘটিত দূর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেটের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির।

তিনি জানান, দূর্ঘটনায় তিনজন আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।