, ,

বিলুপ্ত ঘোষনা হলো সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড কমিটি

admin
প্রকাশিত October 31, 2021, 11:41 AM
বিলুপ্ত ঘোষনা হলো সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড কমিটি

ফাহিমা বেগম,স্টাফ রিপোর্টারঃ

বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সিলেট জেলা মহানগর বিএনপির অন্তর্গত মেয়াদোত্তীর্ণ ২৭ টি ওয়ার্ড কমিটিকে। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ভাতালিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও জনগণের চরম ভোগান্তিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতায় সভা তীব্র সমালোচনা করেন এবং ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়াও সভায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় ও সদস্য আফজল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, সদস্য নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহব্বু প্রমুখ।