জাকারিয়া হোসেন জোসেফঃ
দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদ প্রার্থী বিশ্বজিৎ রায়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন সফিক।
দিরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বিকেলে দিরাই থানা পয়েন্টে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন সফিক বলেন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র পদ প্রার্থী বিশ্বজিৎ রায়কে নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরবাসীর সেবা করার সুযোগ দিন। তিনি আরও বলেন যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নৌকার বিরোধীতা করছেন তাদের আওয়ামীলীগে কোন যায়াগা নাই। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বর্তমান মেয়র মোশারফ মিয়া বিশ্বাসঘাতকতা করেছেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় মোশারফ মিয়াকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে মোশারফ মিয়া আওয়ামীলীগের কেউ নেন। আওয়ামীলীগের নেতাকর্মী যারা মোশারফ মিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ দৌলার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এওর মিয়ার সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট অবনী মোহন দাস,যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান। বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলতাব উদ্দিন, দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, মেয়র পদ প্রার্থী বিশ্বজিৎ রায়, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা সুহেল মিয়া, সাজু তালুকদার প্রমুখ।