, ,

বিশ্বনাথের ভাটশালা গ্রামে কিগলী মেয়র সংবর্ধিত

admin
প্রকাশিত March 7, 2022, 02:12 PM
বিশ্বনাথের ভাটশালা গ্রামে কিগলী মেয়র সংবর্ধিত

 

 

বিশ্বনাথ প্রতিনিধি

টেনের কিগলী সিটির মেয়র (সাবেক) ফুলজার আহমদকে সংবর্ধনা দিয়েছে বিশ্বনাথ সদর ইউনিয়নের ভাটশালা গ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক হাজী জিতু মিয়া ও পংকি মিয়ার উদ্যোগে গতকাল সোমবার ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়া’র সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বৃটেনের কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিগলী সিটির কাউন্সিলর আশরাফ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া, শামীম আহমদ, রুহেল মিয়া, সাইফুর ইসলাম, ব্রাডফোর্ড’র সহ সভাপতি পংকি মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ব্যবসায়ী খসরু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল রুশন চেরাগ আলী, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, মহব্বত আলী, আলতাব হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম, শিক্ষক আলতাবুর রহমান, সংগঠক হাজী ফজলুর রহমান, সাইদুল ইসলাম, টিপু আলী, মোস্তাক আহমদ, ক্রীড়ানুরাগী খলিল মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের প্রতি প্রত্যেক প্রবাসীর রয়েছে নাড়ীর টান। জন্মভুমির টানে সব প্রবাসীরাই দেশের উন্নয়নে আন্তরিক। আন্তরিকতার মধ্য দিয়ে তারা সব সময় দেশের কাজ করেন।

তিনি বলেন, জিতু মিয়া ও পংকি মিয়া নিজের এলাকাসহ বিভিন্ন এলাকায় মা-মাটির জন্য কাজ করেন। তাদের এমন কাজে প্রবাসীসহ এলাকাবাসি খুশি। এভাবে প্রত্যেক প্রবাসীকে দেশ ও জাতীর কল্যাণে বেশী করে কাজ করার আহবান জানান।