
বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছিলেন সাবেক ইউপি সদস্য হাজী সোনা মিয়া (৭০)। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাবেক মেম্বার ও স্থানীয় বন্ধুয়া গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর পুত্র।
গত (২৭জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ির সামনে তিনি এই হামলার শিকার হন। গুরুত্বর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ICU তে ভর্তি করা হয়েছিল।
এঘটনায় আহত হাজী সোনা মিয়ার পুত্র বিলাল আহমদ বাদী হয়ে গত (২৮জুন) ১০ জনের নাম উল্লেখ করে আরও ১৫/২০জন অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন,মামলা নং-২০।
মামলার অভিযুক্তরা হলেন- উপজেলার বন্ধুয়া গ্রামের মৃত তবারক আলীর পুত্র জামাল মিয়া (৩৩), একই গ্রামের মৃত ফখর উদ্দিনের পুত্র মইন উদ্দিন (৪০), জয়নাল উদ্দিন (২৮), সালেক উদ্দিন (২৬), দুদু মিয়ার পুত্র সুন্দর আলী ওরফে জুয়ান (২৬), মুনসুর আলী (২৫), বাবুল মিয়া (৩৫), মৃত সফর আলীর পুত্র জালাল উদ্দীন (৪০), মৃত তবারক আলীর পুত্র কামাল মিয়া (৩০) ও লোকমান মিয়া (৪০)।
এ ঘটনায় অাজ ১৪ জুলাই মঙ্গলবার অন্যতম দুই অাসামী বাবুল মিয়া (৩৫) ও কামাল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা তিনি বলেন আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।