, ,

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার মিছিল

admin
প্রকাশিত March 3, 2022, 02:18 PM
বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার মিছিল

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার মিছিল

বিশ্বনাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া’র বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে ঝাঁড়– মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৩রা মার্চ) বিকেলে পৌর শহরের পুরানবাজার থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক লীগ নেতা সাধু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সফজ্জুল, রিয়ান আলী, যুবলীগ নেতা জমির আলী, শাহান শাহ, মিজান মিয়া, আফরোজ আলী, ছাত্রলীগ নেতা মাছুম খান, আফসার আহমদ, রাজিব আহমদ, মাহবুব আলম, সজিব আহমদ প্রমূখ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর বিশ^নাথ উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র নামে ৩৯ কোটি ৬লাখ ৫৮ টাকার একটি প্রকল্প বরাদ্দ আনেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এরপর ২০২১ সালের ২৩ ডিসেম্বর ওই প্রকল্পে ব্যাপক অনিয়ম এনে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার বিরুদ্ধে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বরাবরে লিখিত অভিযোগ দেন এমপি মোকাব্বির খান। আর ওই অভিযোগটি গত ২২ ফেব্রæয়ারি সরেজমিন তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।

 

হাবিবা আক্তার ///