, ,

বিশ্বনাথে ধীতপুর-ইকবালপুর মাদ্রাসায় প্রবাসী মজনু মিয়া সংবর্ধিত 

admin
প্রকাশিত March 5, 2022, 01:26 PM
বিশ্বনাথে ধীতপুর-ইকবালপুর মাদ্রাসায় প্রবাসী মজনু মিয়া সংবর্ধিত 

 

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে শনিবার (৫মার্চ) ধীতপুর-ইকবালপুর ইসলামিয়া মাদ্রাসায় এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আলী মজনুকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটি।

পরিচালনা কমিটির সভাপতি ও সালীশ ব্যক্তিত্ব মো. চন্দন মিয়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনু।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক লাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান খালেদ, সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, কোষাধ্যক্ষ মো. মফিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বাশার, শিক্ষানুরাগী রজব আলী, আব্দুল খালিক, ফারুক মিয়া, নজব আলী, মাসুক মিয়া, সাজ্জাদ আলী, মিজানুর রহমান লিলু, মুহিবুর রহমান বাদশা, আব্দুল হামিদ, বেলাল আহমদ, শাহিন মিয়া, রাসেল খান, ইকবাল হোসেন, সাজাদ মিয়া, মারুফ মিয়া, হুশিয়ার আলী, হোসাইন আহমদ, আব্দুল আলিম, আনহার আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রবাসী মজনু মিয়া-কে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।

উল্লেখ্য, মাদ্রাসার আসবাবপত্র খাতে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক মোহাম্মদ আলী মজনু মিয়া ৭৮ হাজার টাকার প্রতিশ্রতি দেন এবং কাজ করার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আহবান জানান।