
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে নব-গঠিত পৌর কৃষক লীগের পরিচিতি সভা সোমবার বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল।
পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান। বক্তব্য রাখেন পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন কুদ্দুছ, হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, সমুজ আলী।
পরিচিতি সভা শেষে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হাজী আহমদ আলীকে পৌর কৃষক লীগের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, হাজী আকবর আলী, যুগ্ম সম্পাদক মারফত আলী। এসময় পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মছব্বির, আলী আফসান দুলাল, শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মজিবুর রহমান, রজব আলী, আব্দুস সালাম খোকন, আজাদ খান, স্বপন মালাকার, আলী হুসেন, আছাব আলী, দুলাল উদ্দিন, নজরুল ইসলাম নূর, আতিকুর রহমান, মাসুক আলী, নূরুল আমীন, আব্দুল রুপ, লেচু মিয়া, অমিত মল্লিক, দূর্জয় মল্লিক, বকুল দেবনাথ, হেলাল মিয়া, আব্দুল লতিফ, সাইস্তা মিয়া, আছকির আলী, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, তালেব আলী, বিশ্বজিৎ শুক্ল বৈদ্য, আব্দুল লতিফ, আশিক আলী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।