
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের মুফতিরগাও গ্রামে এক প্রতিবন্ধীর চলাচলের রাস্তা প্রতিপক্ষ কর্তৃক বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধীর রাস্তা জোরপূর্বকভাবে বন্ধের অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে রোববার (১৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর এলাকার মুফতিরগাও গ্রামের শেখ জালাল মিয়ার প্রতিবন্ধী পুত্র শেখ আতাউর রহমান তানভীর।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মুফতিরগাও গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র দুদু মিয়া ও আলকাছ মিয়া একই বাড়ির বাসিন্দা চাচাতো ভাইয়ের প্রতিবন্ধী পুত্র শেখ আতাউর রহমান তানভীরের চলাফেরার রাস্তায় গৃহ নির্মাণ করার লক্ষ্যে টিন ও পাকা পিলার দ্বারা বেষ্ঠনী প্রদান করে রাস্তা বন্ধ করে রেখেছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্ঠি না করার জন্য বলে আসে। তবে ২ হাত পরিমাণ জায়গা খালি রেখে বিবাদীরা পুরো রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষ। যে কোন সময় পুরো রাস্তা প্রতিপক্ষ দুদু-আলকাছ বন্ধ করে দিতে পারে বলে আশংকা করছেন প্রতিবন্ধী শেখ আতাউর রহমান তানভীর ও তার পরিবার।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালে ১২০৪ নং দলিল মোতাবেক বিবাদীদের পিতা ও প্রতিবন্ধী তানভীরের পিতার সাথে রাস্তা নিয়া একটি রেজিষ্ট্রার স্মরণলিপি রয়েছে। কিন্তু বিবাদীরা আইন-কানুন না মানিয়া শক্তির বলে রেজিষ্ট্রার স্মরণলিপি থাকার পরও রাস্তা বন্ধ করে রেখেছে। প্রতিবন্ধী শেখ আতাউর রহমান তানভীর তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার ও আরো কয়েকটি পরিবারের সদস্যদের চলাচরের রাস্তার প্রতিবন্ধকতা দূর করে উক্ত রাস্তা দিয়ে তাদের চলাচলের নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
প্রতিবন্ধীর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার কওে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভ‚মি)’কে পাটিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।