
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে যুক্তরাজ্যের ব্রার্ডফোর্ডের লড মেয়র ডক্টর মেনজ জোসি ডিএল’র নেতৃত্বে দেশে আসা বৃটিশ প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রার্ডফোর্ড-সিলেট এডুকেশন প্রজেক্টের সেক্রেটারী আব্দুল গফুর মিয়া।
এলাকার মুরব্বী মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ব্রার্ডফোর্ডের লড মেয়র ডক্টর মেনজ জোসি ডিএল, ব্রার্ডফোর্ড বেলিসের চেয়ারম্যান নাইজেল উড অবি, ব্যবসায়ী গ্রাহাম সুহিম, ভাবনা জোসি, চিলার আশরাফ মিয়া, স্বাস্থ্য কর্মকর্তা ফ্লাস হিলস ফেলস, কিথলীর সাবেক মেয়র ফুলজার আহমদ, সিইওবিইএপি হুমায়ুন ইসলাম, এনআরসির চেয়ারম্যান সাহিদুর রহমান, সমাজসেবক রুহেল মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফা বেগম ও নৃত্য পরিবেশন করেন নাদিয়া বেগম। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ মসাঈদ আলী, কমর আলী, মোস্তফা আহমদ, প্রধান শিক্ষক ফারুক ইকবাল, প্রবাসী হেলাল আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য জমির আলী।
এদিকে দুপুরে ওই বৃটিশ প্রতিনিধি দলকে একটি কমিউনিটি সেন্টারে ‘ইসমাঈল আলী ঠাকুর মিয়া অ্যান্ড আত্তর আলী ফ্যামেলি ট্রাস্ট ইউকে এবং আশার আলো সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে পৃথক আরেকটি সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
এলাকার মুরব্বী নছির মিয়ার সভাপতিত্বে ও হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মিছবাহ উদ্দিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবীদ জসিম উদ্দিন সেলিম, জয়নাল আবেদীন, আব্দুর রহমান খালেদ, সমাজসেবক মনির মিয়া ময়নুল, আশার আলো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ময়না মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে আশার আলো সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শতাধিক অসহায় ও গরীব মানুষের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়।
হাবিবা আক্তার ///