, ,

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়

admin
প্রকাশিত March 4, 2022, 01:38 PM
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে  উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়

 

 

বিশ্বনাথ প্রতিনিধি

আগামী ৬ মার্চ রবিবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সিলেটের বিশ্বনাথে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ শুক্রবার (৪ মার্চ) দুপুরে তাদের দলীয় অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া।

সভায় সভাপতির বক্তব্যে পংকি বলেন, আগামি রবিবার বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ওইদিন দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। অনুষ্ঠান সফল ও সুন্দর করতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, মন্ত্রীর কাছে উপজেলায় গ্যাস সংযোগ, প্রতিটি সড়ক সংস্কারসহ বেশকিছু দাবি তুলে ধরা হবে। এছাড়াও আগামিকাল শনিবার বিকেল ৪টায় পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পরিকল্পনামন্ত্রীকে স্বাগত জানিয়ে একটি মিছিল বের করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক হাজী আবদুল মতিন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল জলিল জালাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান প্রমুখ।

 

হাবিবা আক্তার ////