, ,

বিশ্বনাথে স্বামীকে হত্যাচেষ্টাঃ স্ত্রী-পুত্র গ্রেফতার

admin
প্রকাশিত July 11, 2020, 11:17 AM
বিশ্বনাথে স্বামীকে হত্যাচেষ্টাঃ স্ত্রী-পুত্র গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধিঃ-

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্ত্রী-পুত্র মিলে স্বামীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার  অভিযান পাওয়া গেছে । শুক্রবার রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাদের সিলেট আদালতে প্রেরণ করা হয়।
সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গ্রামের ষাটোর্ধ্ব আবদুর রহমানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী লাল বিবি ও ছেলে রুহেল মিয়া (১৯)। প্রাণে হত্যার উদ্দেশ্যে তার খাবার পানিতে বিষ মেশায় তারা। আবদুুর রহমান বিষয়টি আঁচ করতে পেয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মা-ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আজ শনিবার ১১.০৭.২০২০ ইং সকালে স্ত্রী-পুত্রকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন মামলা নং-১০।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানা অফিসার ইন-চার্জ বলেন, গ্রেফতার মা ও ছেলেকে আজ সকালে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।