, ,

বিশ্বনাথ ও বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি

admin
প্রকাশিত May 9, 2021, 04:53 PM

দিনরাত সংবাদ ঃ সিলেটের বিশ্বনাথ ও বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে বদলি করা হয়েছে। রোববার সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের বদলি করা হয়।

জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসাকে বদলি করে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আতাউর রহমান রাজুকে ও গোলাপগঞ্জের ওসি (তদন্ত) নাজমুল হাসানকে বালাগঞ্জের ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে বিশ্বনাথ চাউলধনি হাওর এলাকায়  এই বদলির খবরে স্বস্তি ফিরে এসেছে।  পুলিশের  সহযোগিতায় আলোচিত  সুমেল হত্যার প্রধান  আসামী  সাইফুল পালানোর অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী।  এ কথা তারা সিলেটের ডি আইজিকে পরিদর্শনকালে অবহিত করেছিলেন।