, ,

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় আইজিপি ব্যাজ পাচ্ছেন

admin
প্রকাশিত February 6, 2022, 02:30 PM
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় আইজিপি ব্যাজ পাচ্ছেন

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় আইজিপি ব্যাজ পাচ্ছেন

 

প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় পাচ্ছেন পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২১’।

 

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ‘অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য জন্য এই পদক প্রদান করা হলো।’

 

জানা গেছে, ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন ব্যাপী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) তাকে ওসি হিল্লোল রায়সহ এই পদকপ্রাপ্ত সকলকে ব্যাজ পরিয়ে দিবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও এর আগে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় দুইবার সিলেট রেঞ্জ সেরা ওসি নির্বাচিত হন।

 

 

 

 

বিয়ানীবাজার থানার আইজিপি অফিসার ইনচার্জ হিল্লোল রায় ২০২১ সালের কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশ ফর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) ২০২১ প্রধান করা হয়েছে।

 

০৩ ফ্রেব্রুয়ারী ২০২২ খ্রী. তারিখে সিলেট জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন মহোদয় আনুষ্ঠানিক ভাবে আইজি’র ব্যাজ পড়িয়ে দেন, এবং পুরুষ্কার হিসেবে সনদপত্র এবং নগদ অর্থ প্রধান করেন।

 

 

আপনার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক পারভেজ আহমেদ রাজু।