
বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উত্তর বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ওয়াহিদুজ্জামান কসবা গ্রামের হাজী আব্দুল মসব্বিরের পুত্র।
তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।