
নিজস্ব প্রতিবেদকঃ
বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেটের প্রিয় নেতা আবদুল্লাহ সিদ্দিকির রোগ মুক্তি কামনা করে সিলেটের আদি মুসলমান গাজী বুরহান উদ্দিন মাজার মসজিদে আজ বাদ এশার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গাজী বোরহান উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ নাসির উদ্দিন। এ সময় তরুন ছাত্রনেতা মুজিবুর রহমান ডালিমসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়ায় শরীক হন
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট জাপার দুর্দিনের কান্ডারী আব্দুল্লাহ সিদ্দিকী অসুস্থ হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।দলের বিভিন্ন নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।এসময় আব্দুল্লাহ সিদ্দিকী দেশবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।