, ,

ব্যতিক্রমী উদ্যোগ সুনামগঞ্জ জেলা প্রশাসকের

admin
প্রকাশিত September 7, 2020, 07:16 PM
ব্যতিক্রমী উদ্যোগ সুনামগঞ্জ জেলা প্রশাসকের

জাকারিয় জুসেফ ঃ স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত এবং শুদ্ধাচার চর্চারের জন্য সুনামগঞ্জে ব্যতিক্রমধর্মী বদলী কার্যক্রম শুরু করে ব্যাপক আলোচিত ও প্রসংশিত
সুনামগঞ্জ জেলা প্রশাসক। তিনি সম্প্রতি সুনামগঞ্জের ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলীর পর একেই পথ অনুসরণ করে ইউনিয়ন
পরিষদের (ইউপি) সচিবদের বদলির স্থান নির্ধারন করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর ) সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের ( ইউপি ) সচিবদের নিয়ে এক মতবিনিময় সভায় লটারির মাধ্যমে তাঁদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

সুনামগঞ্জ জেলায় ৮৮টি ইউনিয়ন পরিষদ আছে। লটারির মাধ্যমে ৫৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন। এর আগে কর্মকর্তাদের উপস্থিতিতে লটারি হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে যাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের অনেকেই ৫ থেকে ১০ বছর ধরে একই কর্মস্থলে ছিলেন। আবার অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে জেলার দূর্গম হাওর এলাকায় কাজ করছেন। ঐ সব কর্মকর্তাদের বদলির সময় হলে পছন্দের কর্মস্থলে যেতে বা যেখানে আছেন সেখানেই থাকতে রাজনৈতিক ও বিভিন্ন ভাবে তদবির শুরু করেন। এসব ঝামেলা এড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে গত ২৪ আগস্ট জেলার বিভিন্ন ভূমিসেবা প্রতিষ্ঠানে কমর্রত ২৮ জন ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী
কর্মকর্তাদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে বদলি করেন জেলা প্রশাসক। এসব কর্মকর্তার উপস্থিতিতে লটারি হয়।

এবার জেলার ৫৫টি ইউপি সচিবদের একইভাবে বদলি ও পদায়ন করা হয়েছে। এসব কর্মকর্তাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সচিব বলেন, এই প্রক্রিয়ায় বদলি ও পদায়নে প্রায় সবাই খুশি। এতে কারও কোনো ক্ষোভ নেই। তবে নারীদের ক্ষেত্রে বিশেষ বিবেচনার সুযোগ থাকলে মনে হয় ভালো হতো। লটারি হওয়ার পরও কেউ কেউ পছন্দের জায়গায় যেতে নানাভাবে চেষ্টা করছেন। লটারির পর আর কোনো পরিবর্তন হয়নি। সে অনুযায়ী অফিস আদেশ জারি করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন,আমরা চাই কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও সব সময় শুদ্ধাচারের চর্চা করবেন এবং মানুষের সেবায় কাজ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং শুদ্ধাচার চর্চার জন্যই সুনামগঞ্জে আমরা লটারীর মাধ্যমে বদলী ও পদায়নের বিষয়টি শুরু করেছি। সংশ্লিষ্ট সবাই এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন।