, ,

মকন মিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

admin
প্রকাশিত May 20, 2021, 05:45 PM
মকন মিয়ার রোগমুক্তি কামনায় সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

 

মামুন চৌধুরী :: সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়া সাহেব এর রোগমুক্তি কামনার জন্য ২০ মে বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রাঃ) এর দরগাহ মসজিদে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রুহেল, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক ইসতিয়াক মাহবুব জনি, আবুল হোসেন খান, মাজারুল ইসলাম ইমন, সুমন আহমেদ, রাজন, সালেহ আহমেদ,চৌধুরী কুদ্রত এলাহি,মিলাদ আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ।

উল্লখ্য, ১ নং মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়া ১৯ মে সকাল ১১টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়। মকন মিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। তার আত্মীয়স্বজনেরা সকলের কাছে দোয়া চেয়েছেন।