
মধ্যনগরে”মানবতার উন্নয়ন পরিষদ”র যাত্রা শুরু
অমৃত জ্যোতি,নিজস্ব প্রতিনিধি
মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের জনসাধারণের সামাজিক কর্মকান্ডে ঐক্য,শিক্ষা ও শান্তির বানীতে”মানবতার উন্নয়ন পরিষদ” নামীয় সংগঠন এর যাত্রা শুরু করেন এলাকার সুধীজনেরা।১২জন উপদেষ্টা ও ৬৩জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে২১/১০/২০২১ ইং তারিখে।এতে উপদেষ্টা কমিটি ও সদস্যদের সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসেবে মোঃআজিজুল হক এবং মধ্যনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃতোফায়েল আহমেদ রাসেল’কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।নবাগত “মানবতার উন্নয়ন পরিষদ”র সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাসেল প্রতিনিধিকে জানান-আমাদের মানবতার উন্নয়ন পরিষদ এর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো-সেচ্ছায় রক্তদান,ঝড়ে পড়া শিক্ষার্থীদের তুলে আনা,অসহায়ের পাশে দাড়িয়ে আর্থনৈতিক সহায়তা প্রদান,রাস্তা সংষ্কার সাকু নির্মান ও মেরামত এবং মাদক,দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ ভূমিকা রাখা।এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীর বিবাহে অর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দায়মুক্তি করণে পাশে থাকা।
হাবিবা আক্তার জেছি //