, ,

মধ্যনগরের মনমাতানো শিক্ষক ” অদ্বৈত ” স্যার চলে গেলেন আজ না ফেরার দেশে

admin
প্রকাশিত June 28, 2021, 07:47 AM
মধ্যনগরের মনমাতানো শিক্ষক ” অদ্বৈত ” স্যার চলে গেলেন আজ না ফেরার দেশে

অমৃত জ্যোতি বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অদ্বৈত চন্দ্র সরকার(৮০) আজ চলে গেলেন না ফেরার দেশে ২৮ জুন সকাল ৮ টার সময়।
জানা যায় বার্ধক্য জনিত কারণের তাঁর নিজ বাড়ি জমশেরপুর গ্রামেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।দুই ছেলে লিটন চন্দ্র সরকার ও লিপ্টু চন্দ্র সরকার, নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
“মানুষ গড়ার কারিগর তথা মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা,খেলাধূলাও সংস্কৃতি র সারা জাগানো শিক্ষক ছিলেন তিনি। নিহত “অদ্বৈত চন্দ্র সরকার ” স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এলাকার সকল শ্রেণীর তাঁর হাতে গড়া ছাত্র ছাত্রীগণ সহ সুধীজন।