
মধ্যনগরে বিট পুলিশিং সম্পর্কে জনসাধারণের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগরে জনসচেতনতার লক্ষ্যে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০অক্টোবর দুপুরে “পুলিশ সেবা দিতে জনগনের দ্বারে”প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং সম্পর্কে জনসাধারণের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় সভাপত্বি করেন বিজন কুমার তালুকদার ও মধ্যনগর থানার ওসি নির্মল দেব’সঞ্চালনা করেন। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।প্রধান অথিতির বক্তব্যে তিনি পরবর্তী প্রজন্মেকে ধরে রাখতে মাদকের সাথে সম্পৃক্তদের কাউকে ছাড় দেয়া যাবে না।এচাড়াও বাল্যা বিবাহ,যৌতুক ও উন্নয়ন মুখর এলাকা সম্পর্কে মতবিনিময়ও করেন।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর সদর চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,বংশীকুন্ডা দক্ষিণ ও উত্তর ইউনিয়ন পরিষদের মধ্যনগর আজিম মাহমুদ,বিল্লাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,আওয়ামীলীগের সাবেকযুগ্ন আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার,আওয়ামীযুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।মতবিনিময় সভাশেষে প্রধান অতিথির সাথে মধ্যনগর প্রেসক্লাবের সাংবাদিকগন শুভেচ্ছা বিনিময় করেন।
হাবিবা আক্তার জেছি //