
অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)::
সুনামগঞ্জ জেলার মধ্যনগরে পারিবারিক উদ্যোগে এই প্রথম বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম শুভ জন্মদিনে পারিবারিক উদ্যোগে রবীন্দ্রনাথ জয়ন্তী উদযাপন করা হয়েছে।মধ্যনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ দে’র বাসভবনে স্বাস্থ্য বিধি মেনে, শনিবার ২৫ বৈশাখের শুভ সন্ধ্যায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আলোচনা ও রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এমন মহতী উদ্যোগে অংশগ্রহনে ছিলেন- থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,রীণা দে,সীমা দে,পূর্ণপমা দে প্রমুখ।