
অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব (৫০)কে (কাল আলদ বা মাছুয়া) বিষাক্ত সাপে দংশন করছে।ডান পায়ের ব্রু আঙ্গুলে।
২৫ মে মঙ্গলবার ভোর ৬টার সময় পাশ্ববর্তী আতারকান্দা জাঙ্গালে শ্রমিক নিয়ে মাটি ফেলারর কাজ করার সময় সাপের কামড়ে অসুস্থ্য হন আব্দুল মোতালিব।সঙ্গে থাকা লোকজন ঐস্থানের উপরাংশে বেধে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্য রওনা হলে।চিকিৎসার পর মঙ্গলবার দপুরে সঙ্গে থাকা মোসাহিদ মিয়া জানান দ্রুততার সহিত হাসপাতালে চিকিৎসা নিতে পাড়ায় আব্দুল মোতালেব আল্লাহর রহমতে তিনি কথা বলতে পারেন এখন আশঙ্কা মুক্ত।