, ,

মধ্যনগরে মসজিদ, মন্দির সহ,পানির দুর্ভোগ, মেগা প্রকল্প প্রক্রিয়াধীন——– ইউ এন ও  

admin
প্রকাশিত April 27, 2021, 10:07 AM
মধ্যনগরে মসজিদ, মন্দির সহ,পানির দুর্ভোগ, মেগা প্রকল্প প্রক্রিয়াধীন——– ইউ এন ও   

 

অমৃত জ্যোতি (সুনামগঞ্জ ধর্মপাশা থেকে)::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদরের বাজার জামে মসজিদের টিউবওয়েল থেকে উঠছে না পানি।২৬ এপ্রিল সোমবার বিকেল থেকেই স্বাভাবিক(প্রায় ৪০০ফুট গভীর) টিউবওয়েলের পানি উঠা বন্ধ হয়েছে। এতে করে মুসুল্লিগনের অজুর পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। জানা যায় গতএক মাস যাবৎ মধ্যনগর শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া মন্দিরের স্বাভাবিক টিউবওয়েল থেকে উঠছে না পানি।এতে করে মুসলমান নামাজীগনদের মসজিদে পবিত্র রমজান মাসে নামাজ আদায় করতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। হিন্দু ধর্মীয় জগন্নাথ মন্দিরের উপাসনালয়ের ভক্ত গনদের পানির সংকটের তাঁদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও মধ্যনগর বাজার সহ আশাপাশের প্রায় বেশিরভাগ টিউবওয়েলের একই অবস্থা। আবার অনেকেই প্রথম স্তরের ১০০ফুটের টিউবওয়েল (পানি আয়রন যুক্ত) স্থাপন করে আপাদত পানির চাহিদা মিঠাচ্ছেন মহল্লার লোকজন।এরিমধ্যে দেখাগেছে শান্তি পট্টির বাসিন্দা ঋষিকেশ রায়,আলহাজ্জ্ব ডাঃমোস্তাফা ‘সাহেবের নব নির্মিত টিউবয়েল ও প্রয়াত বীরেন্দ্র দত্তের ব্যাক্তিগত টিউবওয়েল থেকে পানি কিছুটা প্রয়োজনীয়তা মিঠাতে দেখা গেছে। এবং মধ্যনগর বাজারের প্রায় সবকটি টিউবওয়েল অসচল। অন্তত ১০টি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজন বলে মনে করছেন বাজারের স্থানীয় বাসিন্দারা । এসব চিত্র তুলে ধরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ-চ্যানেল সিক্সকে বলেন – মধ্যনগরের পানির চাহিদা মিঠাতে মেগা প্রকল্প পক্রিয়াধীন রয়েছে। যা সম্পন্ন হলেই এসকল সমস্যার সম্পূর্ণ সমাধান আসবে বলে আশা করি।