, ,

মধ্যনগরে লকডাউন উপেক্ষা করে ইন্ডিয়ান পণ্য প্রবেশ- সরকারী বস্তায় ভরে স্থানান্তর

admin
প্রকাশিত May 16, 2021, 03:47 PM
মধ্যনগরে লকডাউন উপেক্ষা করে ইন্ডিয়ান পণ্য প্রবেশ- সরকারী বস্তায় ভরে স্থানান্তর

 

ধর্মপাশা প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর বাজার ভায়া হয়ে শুল্ক ফাঁকি দিয়ে প্রতিনিয়তই চলছে ইন্ডিয়ান পণ্যের আনাগোনা।
একদল অবৈধ ব্যবসায়ী কাচাউল্লাকাঠ, গোলকাঠ, জর্দ্দা,প্রসাধনী,আগরবাতি,বাঁশ,জিরা,আদা,গরু,খাসিয়া পান, সুপারি সহ বিভন্ন পণ্য মধ্যনগরের স্থলজ রাস্তায় এবং নৌপথে প্রবেশ করে পৌঁছে দিচ্ছে দেশের অভ্যন্তরে ।রাজস্ব ফাকি দিয়ে চলছে অবৈধ পণ্যের প্রবেশ ও আদান প্রদান।এরি মধ্যে ১৬ই মে রবিবার সাকলের চিত্রে উঠে আসে নৌযানে সরকারী মার্কযুক্ত পাটের বস্তায় ইন্ডিয়ান সুপারি পরিপূর্ণ করে পাঠিয়ে দিচ্ছে নৌযানের মধ্যমে নদীপথে ।তবে জনমনে প্রশ্ন করোনা প্রতিরোধে সারাদেশে লকডাউন, উপেক্ষা করে পান, সুপারী প্রবেশ করেছে সীমান্তের মধ্যনগর দিয়ে।জানা যায় দীর্ঘদিন যাবৎ রাজস্ব ফাকি দিয়ে এমন অবৈধ ব্যাবসা করে যাচ্ছেন একটি মহল।