, ,

মধ্যনগরে শান্তি সম্প্রীতি রক্ষায় যুবলীগের শোভাযাত্রা

admin
প্রকাশিত October 19, 2021, 08:38 AM
মধ্যনগরে শান্তি সম্প্রীতি রক্ষায়  যুবলীগের শোভাযাত্রা

মধ্যনগরে শান্তি সম্প্রীতি রক্ষায়

যুবলীগের শোভাযাত্রা

 

 

নিজস্ব প্রতিনিধি

“সাম্প্রদায়িক সম্প্রীতি রাক্ষায় রুখে দাঁড়াও বাংলাদেশ” এরি ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরে সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতি বজায় রাখতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যুবলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।১৯অক্টোবর মঙ্গলবার দুপুরে মধ্যনগর উপজেলা যুবলীগের আয়োজনে শোভাযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষীণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে।এসময় জোরালো বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,তিনি বলেন বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্মীয় অনুভুতির উপরে আঘাত হানায় সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষুন্ন হচ্ছে।আমাদের মধ্যনগর এলাকার মানুষ অসাম্প্রদায়িক ভাবেই বাঁচতে এবং বাড়তে শিখেছি,এঅঞ্চলে ধর্মীয় উষ্কানীর কোন ছোয়া লাগেনি,আশা করি লাগবেও না।যদি কোন উষ্কানি মুলক ঘটনা দেখা যায় তবে তা সঙ্গে সঙ্গে টেনে হিছরে চূড়ান্ত বিচারের আওতায় আনা হবে,প্রধানমন্ত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করতে এটাই আমাদের প্রতিজ্ঞা।এছাড়াও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,সাবেক ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।

 

হাবিবা আক্তার জেছি //