
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা সদরে ১ম দিনের লকডাউন অমান্য করা/স্বাস্থ্য বিধি না মানার কারনে ৪টি প্রতিষ্টানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ফার্ণিচার ব্যাবসায়ী,১ প্যাথলজী,১ফার্মেসী ও ১টি মুদিমাল দোকানীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ৫হাজার টাকা জরিমানা করেন।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করাকালে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ওসি নির্মল দেব,চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল,এল এস ডি অবিনাশ দাস,মধ্যনগর বনিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,মোস্তাক আহম্মেদ,কুতুবুদ্দিন তালুকদার,ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ।