, ,

মধ্যনগর পুকুরটি ডোবায় পরিণত, পুকুর উদ্ধার অভিযান

admin
প্রকাশিত April 7, 2021, 02:35 PM
মধ্যনগর পুকুরটি ডোবায় পরিণত, পুকুর উদ্ধার অভিযান

 

ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ঐতিহ্যবাহী পুকুরের পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ধর্মপামা সহকারী কমিশনার(ভূমি)আবু তালেব।
তিনি বলেন তথকালীন গৌরীপুরের জমিদার কতৃক খননকৃত একমাত্র মধ্যনগর বাসীর ব্যাবহার যোগ্য পানির উৎস ছিল এই পুকুরটি।কালের বিবর্তনে পুকুরটি আজ ডুবায় পরিনিত। তার ভারসাম্য ফিরিয়ে আনতে অবৈধভাবে দখলদারদেন থেকে স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান।তাদের রেড সিগনাল দিয়েছি ৬মাস আগে, গত ১৫দিন আগেও নির্দেশ দেয়া হয়েছে আজ ৭এপ্রিল নির্দেশানুসারে অনেকেই স্থাপনা সরিয়ে নিয়েছেন।যারা নেন নি তাদের সরানো হচ্ছে। প্রয়োজনে নির্দেশ অমান্য কারীদের আইনানুগ ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন ভুমি অফিস কর্মকর্তা আরমান হোসেন, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী,রুহুল আমীন তালুকদার,কুতুবউদ্দীন তাং,বণিক সমিতির সহ সভাপতি মোস্তাক আহমেদ, বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ।