, ,

মধ্যনগর ব্যাবসায়ীদের সাথে বণিক সমিতির সমন্বয়

admin
প্রকাশিত September 4, 2021, 01:38 PM
মধ্যনগর ব্যাবসায়ীদের সাথে বণিক সমিতির সমন্বয়

 

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগরকে উপজেলা ঘোষনার পরে আগামী ১১ই সেপ্টেম্বর বাংলাদেশ পরিকল্পনা ও স্থানীয় সরকার মন্ত্রী’গনের উপস্থিতিতে ভিত্তি প্রস্থর হবে। এ অনুষ্ঠানকে সফল করতে মধ্যনগর ব্যাবসায়ীদের নিয়ে বনিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।৩রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মধ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমন্বয় সভায় বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরীর সভাপতিত্বে,সভা পরিচালনা করেন- সহ সভাপতি মোস্তাক আহমেদ।বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোবারক হোসেন তালুকদার,জহিরুল হক,গোবিন্দ সরকার, লিটন বণিক প্রমুখ।বক্তাগন জানান আমাদের লালিত সপ্ন, বহুদিনের আশা বাস্তবায়িত হচ্ছে। মধ্যনগর উপজেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সুনামগঞ্জ১ আসনের এম পি মোয়াজ্জেম হোসেন রতন’র প্রতি কৃতজ্ঞতা জানান।বাজারের সকল ব্যাবসায়ীগনদের নিয়ে উন্মুক্ত ভাবে পরামর্শ ও মতামতের সমন্বয় করেন। এসময় সদস্য লিটন বনিক বাজারের ব্যাবসায়ী মহলের পক্ষে বিভিন্ন সমস্যা চিত্র ও সমাধানের দাবী জানান বণিক সমিতির পরিচালনা পার্শদের কাছে।