
মুহাম্মদ সানোয়ার আলী::::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র শ্রদ্ধা নিবেদন
১৯৭১ এর ২৬ মাচ পৃথিবীর মানচিত্রে নাম লেখায় বাংলাদেশ। ২০২২ এর ২৬ মার্চ একান্ন বছর পূর্ণ হলো স্বাধীন বাংলাদেশের। মহান স্বাধীনতার গৌরবের এই দিনে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব।
শনিবার (২৬ মার্চ) সকালে দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, জুমান আহমেদ, সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, মোঃ সানওয়ার আলী, ইসমাইল আলী টিপু, সাদিকুর রহমান সোহেল প্রমুখ।
ক্যাপশন: দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।