, ,

মেজরটিলায় ভারতীয় বিড়িসহ আটক ১

admin
প্রকাশিত June 28, 2020, 02:41 PM
মেজরটিলায় ভারতীয় বিড়িসহ আটক ১

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মেজরটিলা বাজার থেকে ভারতীয় বিড়িসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক একটি নাম্বারবিহীন পিকআপ ভ্যানগাড়িযোগে ৪১ হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি নিয়ে যাচ্ছিলেন।

আটক রহমত উল্লাহ (২২) গোয়াইনঘাটের ফতেহপুর ১ম খন্ড গ্রামের সোনা উল্লাহের ছেলে। শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রহমত উল্লাহের পিকআপ ভ্যান তল্লাশি করে দুটি কার্টনে ৪১ হাজার নিষিদ্ধ বিড়ি পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য ৮২ হাজার টাকা।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ বিড়িগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শাহপরান থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।