, ,

মেধাবী শিক্ষার্থীদের মাঝে কানাইঘাট মাহমুদা-হক শিক্ষা বৃত্তি প্রদান

admin
প্রকাশিত July 12, 2020, 03:43 PM
মেধাবী শিক্ষার্থীদের মাঝে কানাইঘাট মাহমুদা-হক শিক্ষা বৃত্তি প্রদান

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাহমুদা-হক শিক্ষাবৃত্তি-২০১৯ এর বৃত্তি প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন বৃত্তি প্রদান করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সমাজসেবী আব্দুল হাই এর সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দয়ামীর ডিগ্রি কলেজের প্রভাষক ও রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সেক্রেটারী আফসার উদ্দিন আহমদে চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামছুল করিম, ম্যানেজিং কমিটির সদস্য কামারুজ জামান মাখন, সাবেক শিক্ষক আব্দুল হক সাবেক ছাত্রনেতা শহীদুর রহমান, ছাত্রনেতা এমাদুর রহমান প্রমুখ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ সহ শিক্ষার্থীদের উপস্থিতিতে। মাহমুদা-হক শিক্ষা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ছোটদেশ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমা আক্তার তার বাবা-মায়ের নামে ট্রাস্ট গঠন করে এলাকার মেধাবী শিক্ষার্থীদের উদ্দিপনা ও পৃষ্ঠপোষকতা করার জন্য এধরনের শিক্ষাবৃত্তির প্রচলন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।