
দিনরাত ডেস্ক ঃসিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটি সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার (২ মে) রাতে র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এসময় র্যাব তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও হেরোইন উদ্ধার করে। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি ওবাইন বলেন, উদ্ধারকৃত আলামতসহ জাকিরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে