, ,

যে কোন সংকটে পাশে আছে পুলিশ

admin
প্রকাশিত July 5, 2021, 04:50 PM
যে কোন সংকটে পাশে আছে পুলিশ

দিনরাত সংবাদঃ দেশের যে কোন সংকটে পুলিশ দেশের মানুষের পাশে আছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন।

৫ জুলাই মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই উপজেলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনাকালে এ কথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের কাছে পুলিশ সুপার বলেন, বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই এ মুহুর্তে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাসা থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।

এছাড়া করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার পরামর্শ জানান তিনি। প্রতিটি সংকটকালীন সময়ে পুলিশ জনগনের পাশে আছে এবং থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বাআলো/ফাহিমা