
(প্রেস বিজ্ঞপ্তি)
সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র সুস্হ্যতা কামনায় জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়া’র দোয়া ও মিলাদ অনুষ্ঠিতঃ
ঢাকা, শনিবার, ১ মে ২০২১ খ্রিস্টাব্দ
অসুস্থ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, সাবেক ফাস্ট লেডী বেগম রওশন এরশাদ এমপি’র দ্রুত সুস্হ্যতা ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়া’র উদ্যোগে আজ বাদ যোহর রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে অসুস্থ সাবেক ফাস্ট লেডী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি নতুন বাংলার স্থপতি সাবেক রাষ্ট্রপতি মরহুম পল্লীবন্ধু এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়েছে।
হাইকোর্ট মাজার মসজিদ’র প্রধান খতিব এর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে
উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ঐক্য প্রক্রিয়া’র সমন্বয়কারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম, গোলাম মোস্তফা ভুইয়া, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহ্ আশরাফ
উদ্দিন শামীম, জাতীয় পার্টি নেতা খন্দকার ফজলুল হক, মীর আব্দুর রহমান চঞ্চল, যুবনেতা মির্জা ইকবাল কবির , বিজেপি নেতা এখলাছুর রহমান, আব্দুল কাদের জুয়েল সরকার, যুবনেতা শামসেদ তাবরেজ, স্বেচ্ছাসেবক পার্টি নেতা মাইনুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।