
দিনরাত সংবাদ:মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে ১ নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী সাহেবের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবিদ আহমদ দিপুর উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন জয়নুল মিয়া, পবিত্র গীতা পাঠ করেন শুধেন্দু দাস অমল।
পরে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট নৃশংসভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারবর্গ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ, ২ লক্ষ মা বোন এবং গত ১৮ ই আগষ্ট করোনা ভাইরাসে মৃর্ত্যুনরণ করেন বীরমুক্তিযোদ্ধা স্বাধীনতা পদকপ্রাপ্ত, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুধেন্দু দাস অমল, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সাবেক সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগ হাল হাম্বার রিজিওন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, আওয়ামী লীগ নেতা গেন্দু মিয়া,রমিজ আলী, জিতু মিয়া,কবিন্দ্র দাস খোকন, এডভোকেট আনোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ডের সদস্য রফিক উদ্দিন, সাজ্জাদ মিয়া, রাজনগর উপজেলা যুবলীগের সহ সম্পাদক শামীম আহমদ শুভ, সদস্য রুবেল আহমদ, মুক্তাদির আলী, ইউনিয়ন যুবলীগ নেতা জয়নুল মিয়া, জুবের আহমদ, কাওছার আহমদ,মুজিবুর রহমান,নওশাদ মিয়া,সাইফুর রহমান, সাহেল আহমদ, আদনান জয়নুল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসতিয়াক হোসেন তাহের, শরিফুল ইসলাম নাঈম, তোফায়েল আহমদ মাছুম,রুহুল আমীন আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমদ।