, ,

রায়হান হত্যার প্রতিবাদে ” আমরা সিলেটি” সংগঠনের মানববন্ধন

admin
প্রকাশিত October 14, 2020, 01:30 PM
রায়হান হত্যার প্রতিবাদে ” আমরা সিলেটি” সংগঠনের মানববন্ধন

দৈনিক সিলেটের দিনরাত

মামুন চৌধুরী:: সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার অভিযোগে সামাজিক সংগঠন ” আমরা সিলেটি ” এর উদ্যোগে বিশাল মানববন্ধন হয়।

১৪ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুফতি মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মো: সামস্ উদ্দিন সামস্, সাবেক মহানগর আওয়ামীলীগের তত্ত্ব ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর শ্রমিকলীগ নেতা শাহাবুদ্দিন আহমদ সাবু, আমরা সিলেটি সংগঠনের সহ-সভাপতি মো: মকবুল হোসেন খান,শেখ মো: লুৎফুর রহমান, হাফিজ মুজিবুর রহমান, সৈয়দ আবু ফাহিম আজাদ (সুমন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোহন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবহান সানী সহ সংগঠনের নেতৃবৃন্দ।