, ,

লকডাউন এর দ্বিতীয় দিনে জগন্নাথপুরেে ৪ জন ব্যবসায়ীকে অর্থ দন্ড , মাঠে প্রশাসন

admin
প্রকাশিত July 2, 2021, 01:46 PM
লকডাউন এর দ্বিতীয় দিনে জগন্নাথপুরেে ৪ জন ব্যবসায়ীকে অর্থ দন্ড , মাঠে প্রশাসন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

মরনব্যাধী করোনা ভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধকল্পে কঠোর লকডাউন এর সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে স্বাস্থ্য বিধি না মানায় ও মূখে মাস্ক ব্যবহার না করায় ৪ জন ব্যবসায়ীকে অর্থ দন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ।
মরনব্যাধী করোনা ভাইরাস এর বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং স্বাস্থ্য বিধি মেনে চলা ও জন সচেতনতার লক্ষ্যে এক সপ্তাহের কঠোর লকডাউন এর দ্বিতীয় দিন আজ ২ রা জুলাই রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এর যৌথ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রসুলগঞ্জ বাজারে জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়।এসময় মূখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে ৭ শত ৫০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ।
এছাড়াও কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে ছিলেন সেনাবাহিনী ও থানা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ।
এদিকে প্রশাসনের লোকজন এর উপস্থিতি টের পেয়ে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যায়। কিন্তু ভ্রাম্যমান আদালতের টিম চলে যাওয়ার পর অনেক ব্যবসায়ী আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। কঠোর লকডাউনে জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও উপজেলার আভ্যন্তরীন রোড গুলোতে অন্যসব যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। লকডাউন আর সকাল থেকে মুশলধারে বৃষ্টি হওয়ার কারনে জনসমাগম কম হলেও অনেকেই মানছেন না স্বাস্থ্য বিধি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন ১ লা জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে তাই সবাই কে করবোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সতর্ক থাকার অনুরোধ করছি।কেউ আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনগণের কল্যাণের জন্যই এই লকডাউন। যদিও কিছুটা কষ্ট হবে কিন্ত জীবন বাঁচানোর জন্য এইটুকু সহ্য করতে হবে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চললে করবোনা ভাইরাস এর সংক্রমণ বিস্তার লাভ করতে পারবে না।জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে অযথা বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,লকডাউন বাস্তবায়নে মাঠে করছি, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে।