, ,

লন্ডন প্রবাসী জগন্নাথপুর এর বালিকান্দী গ্রাম নিবাসী বাখর মামদ মৃত্যু বরণ করেছেন

admin
প্রকাশিত July 2, 2021, 03:46 PM
লন্ডন প্রবাসী জগন্নাথপুর এর বালিকান্দী গ্রাম নিবাসী বাখর মামদ মৃত্যু বরণ করেছেন

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর এর বালিকান্দী গ্রাম নিবাসী লন্ডন প্রবাসী মোঃ বাখর মামদ (৭৫) বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেছেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী গ্রাম এর উত্তরহাটি নিবাসী লন্ডন প্রবাসী মোঃ বাখর মামদ (৭৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ- শোকে ভুগছিলেন। ২ রা জুলাই বাংলাদেশ সময় বিকাল ৫ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় লন্ডন এর একটি হাসপাতালে তিনি (বাখর মামদ) মৃত্যু বরণ করেছেন( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র ও মেয়ে সহ দেশ – বিদেশে অবস্থানরত অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।