, ,

লেবাননে জরুরি খাদ্যসহ মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ :

admin
প্রকাশিত August 6, 2020, 07:20 AM
লেবাননে জরুরি খাদ্যসহ মেডিক্যাল টিম পাঠাচ্ছে বাংলাদেশ :

লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোন সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করেন। এসময় ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।