, ,

শপথ নিলেন জৈন্তাপুর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী

admin
প্রকাশিত March 10, 2022, 01:38 PM
শপথ নিলেন জৈন্তাপুর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী শপথ গ্রহন করেছেন।

গতকাল ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করান সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী কে শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ৷ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, যুবনেতা সাব্বীর আহমদ, নূরুল হক, তোফায়েল আহমদ ও সাজিদ আহমদে তারিক।

 

বার্তা প্রেরক সোহেল আহমদ ০১৭১৮৩৭৬৪৭৫ জৈন্তাপুর সিলেট তারিখ:১০ মার্চ২০২২ইং।