, ,

শহীদ ডাঃ মঈন উদ্দিন স্মৃতি সংসদ যুক্তরাজ্য কমিটি গঠন

admin
প্রকাশিত August 10, 2020, 01:21 PM
শহীদ ডাঃ মঈন উদ্দিন স্মৃতি সংসদ যুক্তরাজ্য কমিটি গঠন

অলিউর রহমান,ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকের কৃতি সন্তান,সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক,গরিবের ডাক্তার খ্যাত, করোনা যুদ্ধে শহীদ ডা: মঈন উদ্দিন এর স্মৃতি রক্ষার্থে যুক্তরাজ্যে শহীদ ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি সংসদ এর কমিটি গঠন করা হয়।

ডাক্তার মঈন উদ্দিনের জীবন কর্মকে ছড়িয়ে দিতে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার জন্য গত ২৭ জুলাই পূর্ব লন্ডনের গ্রীন স্ট্রিটিতে নুর আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,আব্দুল মতিন,মাহমুদ আলী,শরিফ উল্লাহ,বাহার উদ্দিন,আজাদ মিয়া,শামিম আহমদ,আখতার আহমদ,শাকির হোসাইন,সেলিম আহমদ, সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা মাহমুদ আলীকে সভাপতি ও আব্দুস শহীদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট শহীদ ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি সংসদ ইউকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। এর আলোকে ৮ আগস্ট শনিবার সভাপতি মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদ স্বাক্ষরিত ১৩ জনকে উপদেষ্টা করে, ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।