
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরতলীর শাহপরান এলাকাকে মাদকমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে শাহপরান এলাকার শাহপরান উপশহরে সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাড়িতে এক সভায় ঐ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জাকারিয়া হোসাইন চৌধুরী । বক্তব্য রাখেন খাদিম চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী মিটু আহমদ চৌধুরী, শাহপরান উপশহরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গির, নিয়ামত উল্লাহ, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, সালেহ আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন শাহপরান উপশহর জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান হোসাইন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, শাহপরান আবাসিক এলাকা সহ বৃহত্তর শাহপরান এলাকাকে মাদকমুক্ত রাখা। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিক ভাবে বয়কট করা। চাঁদাবাজ ও মাদক কারবারিরা কোন ধরণের অপতৎপরতা চালালে প্রশাসনের সহযোগীতায় তা প্রতিহত করা।