, ,

শাহপরান প্রত্যাশা বিল্ডিংয়ে অসামাজিক কার্যকলাপঃ৪ নারী ও ৩ যুবক আটক

admin
প্রকাশিত May 18, 2021, 09:35 AM

নিজস্ব প্রতিবেদকঃ-  সিলেটের পূণ্যভুমি হযরত শাহপরান মাজার গেইট এর প্রত্যাশা বিল্ডিং হইতে এক মিনি পতিতা পল্লীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজ থেকে ৪ মহিলা ও ৩ পুরুষকে আটক করেছে এসএমপির শাহপরান মাজার গেইট তদন্ত কেন্দ্রের পুলিশ।

জানা যায় গত ১৭ই মে ২০২১ আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে এই পতিতাপল্লীতে অভিযান চালিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করা হয়, আটককৃতরা হলেন (১) পতিতা-দের দালাল পারুল বেগম (৩৮) স্বামী মৃত হেলাল মিয়া, সাং রনখালী, থানা গোলাপগঞ্জ, জেলা সিলেট (১) লিপি আক্তার (৩২) পিতা আবুল কাশেম, মাতা আয়েশা বেগম, সাং এরশাদনগর থানা টঙ্গী, জেলা গাজীপুর (৩) হেপি বেগম (২৩) পিতা আউলিয়া, মাতা জোসনা, সাং রামঞ্জপুর, থানা নান্দাইল, জেলা-ময়মনসিংহ (৪) প্রিয়া আক্তার (২১) পিতা আলামিয়া মাতা জয়গম, সাং পাঁচ নং চর, থানা মেলান্দ, জেলা জামালপুর এবং পুরুষ (১) রাজন (২৬) পিতা মোঃ স্বপন মিয়া, সাং পূর্বকোণ পাড়া, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা, বর্তমান ঠিকানা বাহুবল গুচ্ছগ্রাম (২) মোঃ সালেখ মিয়া (২৪) পিতা মৃত করিম আলী সাং সিরাজ নগর থানা শাহপরান (৩) রবিউল ইসলাম (২৫) পিতা রশিদুল ইসলাম, সাং কালকট চৌধুরীপাড়া, থানা জলদ্বীপ, জেলাঃ নীলফামারী ।

উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন এসএম পি’র শাহপরান মাজার গেইট তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার হোসেন ভুঁইয়া এবং উক্ত আসামিদের কে সকালে কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন। এর আগে ও কয়েককবার এই বিল্ডিংয়ে পুলিশ অভিযান চালিয়ে পতিতাদের আটক করেছে। অভিযোগ রয়েছে এই বিল্ডিংয়ের মালিক এ ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের কাছে বাসা ভাড়া দিয়ে অর্থ আদায় করে আসছে।