, ,

সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী আর নেই

admin
প্রকাশিত July 22, 2020, 08:19 AM
সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী আর নেই

মোঃ সোহেল আহমেদ(মিন্টু)সুনামগঞ্জে কর্মরত আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ (২২জুলাই) সকল ১১টায় সুনামগঞ্জের হাসন নগরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি মৃত্যু কালে স্ত্রী,৩ কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে সুনামগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছে। সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী অত্যন্ত সৎ এবং বিনয়ী হওয়ায় সুনামগঞ্জের সর্ব শ্রেণীর মানুষের কাছে পরিচিত এবং সবার প্রিয় ছিলেন।

সাংবাদিক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে “দৈনিক সিলেটের দিনরাত” এর সম্পাদক ও প্রকাশক মোঃ মুজিবুর রহমান ডালিম,শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।