, ,

সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের মমতাময়ী মাতার মৃত্যুতে শাহপরান (র.) প্রেসক্লাবের শোক

admin
প্রকাশিত October 2, 2021, 01:29 PM
সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের মমতাময়ী মাতার মৃত্যুতে শাহপরান (র.) প্রেসক্লাবের শোক

ফাহিমা বেগমঃ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক, দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশের আলো সিলেটের ব্যুরোচীফ, অনলাইন নিউজ পোর্টাল সুরমা মেইল ডটকম’র উপদেষ্টা, মা-মনি স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুজিবুর রহমান ডালিমের মমতাময়ী মাতা মালিকা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য, শনিবার (০২ অক্টোবর) ভোর ৫.৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের রনীফৌদ গ্রামের বাসিন্দা সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের মা ও মরহুম ফজলুর রহমানের স্ত্রী মালিকা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি রনীফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ রাজু। এক শোকবার্তায় ক্লাবের সকল নেতৃবৃন্দরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমার মৃত্যুতে শনিবার বিকেলে এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমদ রাজু বলেন, মালিকা বেগম একজন সৎ, সহজ-সরল, পরোপকারী ও ধার্মিক নারী ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।