
ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শনিবার ১১টার সময় মধ্যনগর প্রেসক্লাবের উদ্যোগে, সাংবাদিক রোজিনা ইসলাম এর উপর মিত্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে জেবুন্নেছা কতৃক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে অবরুদ্ধ করে ৬ ঘন্টা আটকে রাখা,মিত্যা অপবাদে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মধ্যনগর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।সেই সাথে রোজিনা ইসলামের নিঃশর্তে মুক্তি চেয়ে সম্প্রতি স্বাস্থ্য খাতের দুর্নীতির অনুসন্ধানে দুদককের সুদৃষ্টি কামনা করেন।মানববন্ধনে মধ্যনগরে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী(এশিয়ান টিভি),পরিচালনা করেন সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত(চ্যানেল সিক্স)।এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আল-আমীন আহমেদ সালমান,অতিথি সাংবাদিক আহমেদ কবীর, সাংবাদিক সুরঞ্জন তালুকদার,লুৎফর রহমান শুভ্র।বিশেষ ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রহুল আমীন তালুকদার রব,ডাঃসুজিত রায়,রুলেছ মিয়া,স্বজীব তালুকদার পাপ্পু, আলমগীর হোসেন প্রমুখ।